কবিতা

রং বদল
বিশ্বজিৎ পণ্ডা

কফি হাউসের সামনে দাঁড়িয়েছিলে।
মনে আছে?
দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ রং বদল।
কত কেলেঙ্কারি, কত ঝড়ঝাপটা
সেই সময়, যখন দেয়ালে দেয়ালে,
‘গলানো সোনা আঠাশ টাকা।’
অথবা যখন, দেয়ালে দেয়ালে,
‘দিল্লি থেকে এল গাই
সঙ্গে বাছুর, সিপিআই।’
যখন দেয়ালে দেয়ালে
‘জাগো, বাঙালি জাগো।’
ওই কাঁচা ঘুমের ভেতর আবার রং বদল।
মনে আছে?

দেখা হয়েছে: বার

4.7 3 votes
Article Rating
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipshikha Podder
Dipshikha Podder
24 days ago

গভীর দহনের কথা!

1
0
Would love your thoughts, please comment.x
()
x