কবিতা

যযাতি । বিশ্বজিৎ পণ্ডা

এবারও তোমার সঙ্গে দেখা হল না।
ঘূর্ণির ভেতরে
কোথায় তলিয়ে গেলাম! সেখানে তো তুমি নেই।
যদি থাকতে, আমি শুধু জানতে চাইতাম ‘কেন’?
কেন এই নিরঞ্জন? বিপরীতগামী কালচক্র?
সন্তান যদি এই তারুণ্য প্রত্যাখ্যান করে,
তখন কী হবে? ঘূর্ণির ভেতর পড়ে
কোথায় তলিয়ে গেলাম – সেখানে আমার
জরাবৃদ্ধ সন্তানসন্ততি মারামারি করছে। সেখানে তুমি নেই।
অতীত থেকে নির্গত যে আলোকরশ্মি ভবিষ্যৎকে
স্পর্শ করছে, সেখানেই ঘর বেঁধেছিলাম –
তার নাম কলিকাতা শহর – এখানে সবাই সবাইকে
চেনে – রেশন তুলতে যায়, মেট্রো রেলে
ছাতা ফেলে আসে, দালাল ধরে আর.জি. করে
গিয়ে মরে – এখানেও তুমি নেই।
এবারও, তোমার সঙ্গে দেখা হল না।

দেখা হয়েছে: বার

4.8 6 votes
Article Rating
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipshikha Podder
Dipshikha Podder
2 months ago

খুব সুন্দর, গভীর ভাবনার লেখা। কবিতা তো এমনই হওয়া উচিত। সাধারণ শব্দের হাত ধরে যেখানে গভীর ভাবনার জগতে পৌঁছে যাওয়া যায়। কবি বিশ্বজিৎ পন্ডাকে আমার শুভেচ্ছা ও প্রীতি জানাই।

অমিত লাহিড়ী
অমিত লাহিড়ী
2 months ago

বাহ্, বেশ! ক্লান্তি আর বিভ্রান্তির অভিব্যক্তি, নাকি আমারই বুঝতে ভুল হচ্ছে। তা সে যাই হোক, দারুণ আবেশ।

Sudip Kumar Dhar
Sudip Kumar Dhar
2 months ago

এখনো লেখার মন থাকলে আমাদের ম্যাগাজিনের জন্য লেখা চাই। শুনেছিলাম আপনি কবি, আজ কবিকে দেখলাম।

3
0
Would love your thoughts, please comment.x
()
x