কবিতা

কণিষ্ককে, দেবেশ রায়ের কথা
সৌম্য দাশগুপ্ত

আটাত্তর সাল
প্রণাম নেননি
মন্দ্রস্বরে শুধু
লেখাটি চাইলেন

পরিচয়ের কথা
লেখকসূত্রে
বাবার কথা, যেন
আত্মীয়তা ছিল

কাদের লেখা পড়ি
প্রশ্ন করলেন
শঙ্খ ঘোষ শুনে
অগাধ প্রশ্রয়

কী নিয়ে ভাবো তুমি,
খেলা না পলিটিক্স?
মিশনে কী শেখায়?
পুজো, না উপচার?

রথের সারথিকে
সহসা চিনলেন
নিজাম, এসো বুকে,
শিখেছি চালনাও

এরই কাছে, জানো,
বিধুর ভারতের
ক্লিন্ন, পরাভূত
একেই গুরু মানি

পরিচয়ের পর
দেবেশ, মানিকের
সুধীর কথকতা
এভাবে তুলে ধরে

এমন স্মৃতিগুলি
উজিয়ে দিলে আজ
সাহিত্যের কথা
নাই বা বললাম!

দেখা হয়েছে: বার

4.5 2 votes
Article Rating
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x